রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচ থেকে ফেন্সিডিল উদ্ধার  

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে আলুর বস্তায় ফেন্সিডিল নেয়ার পথে এক মাদক কারবারি কে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার ১৭ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁও  শহরের বাস স্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি  মামুন (৩০)  বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের  খশিরুল  আলম ছেলে।
ঠাকুরগাঁও থানা পরিদর্শক তানভীরুল ইসলাম মাদক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে শহরের বাস স্ট্যান্ড এলাকায় হানিফ এন্টারপ্রাইজ এ  অভিযান চালানো হয়।
 গাড়ির পিছনের লকারে   তল্লাশী করলে আলুর বস্তায় বিশেষ ভাবে রাখা ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময়  মামুন নামক ব্যক্তি কে  গ্রেফতার  করা হয়।এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর