মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে সপ্তাহব্যাপী ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে সপ্তাহব্যাপী ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ওই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার লিপি, থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও সাব-রেজিস্ট্রার মোছা. শামিমা পারভিন প্রমূখ। এসময় ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবা কখন কিভাবে পৌঁছানো যায় এবং সেই সেবার উপকারিতা যেন সবাই ভোগ করতে পারে মন্তব্য করে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি বলেন, আমাদের যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে স্বচ্ছতা দেখতে চাই। আপনার ভূমি সংক্রান্ত সমস্যা থাকলে স্বেচ্ছায় নির্ভয়ে এই ভূমি সেবা ক্যাম্পে লিখিত অভিযোগ দেবেন। এখানে দায়িত্বরত কর্মকর্তাগণ সেই সমস্যা দেখবেন। আমার বিশ্বাস প্রকৃতপক্ষে সেবা যেটা সেটাই পাবেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর