মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১৩টি গরু বিতরণ

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানন্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নাটোরের গুরুদাসপুরে বকনা গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী উপজেলার ১৩টি পরিবারের মাঝে ওই ক্রসব্রীড (উন্নতজাতের) ১টি করে বকনা গরু বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গরু বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমূখ।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, গরুর সাথে ১২৫ কেজি করে উন্নতমানের খাদ্য দিচ্ছি। গরুগুলো তিন বছরের মধ্যে বিক্রি করা যাবে না। গরু অসুস্থ হলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পরবর্তীতে ১৩টি ষাড় গরুসহ ১৩টি মহিষ, ৬৯টি ভেড়া, ৬৫টি ছাগলসহ হাঁস-মুরগি দেওয়া হবে। এক কথায় উপজেলার ২৫৮ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য কেউ বাদ থাকবেন না বলে জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর