শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়া এর তত্বাবধানে পাইওরিয়ার গানার্স এর সার্বিক সহযোগিতায় এবং আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পাবনার আটঘরিয়ায় উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মাঠে সকাল এগারোটার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।

এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, মেজর মাহমুদ, ক্যাপ্টেন হাসান, কর্পোরাল হামিদ, আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি হাফিজুর রহমান প্রমূখ।

উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈমিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহজাহান আলী, সৈনিক জুয়েল, সৈনিক নাজমুল, সৈনিক সুজন, সৈনিক রাজিউল, সৈনিক শাকিল সৈনিক আব্দুল্লা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।

উক্ত ম্যারাথনে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ৫০ জন করে এই ম্যারাথনে অংশ গ্রহন করেন। এর মধ্যে ২০ জনকে বিজয়ী পুরুস্কৃত করা হয়েছে। এই ম্যরাথনে ১ম হয়েছে ইমরান , ২য় হয়েছেন মাসুম, ৩য় হয়েছেন হারুন, ৪র্থ হয়েছেন শুভ, ৫ম হয়েছেন রবিউল ইসলাম এবং বাকীদেরকে শান্তনা পুরুস্কার দেওয়া হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর