সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫৬ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

অবশেষে ৫৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিগগিরই ৫৬ হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানা গেছে। ফলে দীর্ঘ দিন বন্ধ থাকার পর এই নিয়োগ জটিলতার নিরসন হলো।

এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা মামলার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পেয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ে এটি পাঠানো হবে। মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম। এ নিয়ে আন্দোলন করছেন নিয়োগপ্রত্যাশীরা।

এদিকে, বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে হাইকোর্টে একটি রিট মামলা করেন ১৩তম নিবন্ধনধারীরা। রিটের ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে নির্দেশনা দেন উচ্চ আদালত। এছাড়া যাদের বয়স ৩৫ বছর পূর্ণ হয়ে গেছে তাদের সুযোগের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর