মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নকল ভ্যাকসিন বানানোর হোতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল ভ্যাকসিন লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কং নামের ওই ব্যক্তি স্যালাইন ও মিনারেল ওয়াটার দিয়ে ৫৮ হাজার ডোজ নকল ভ্যাকসিন বানান। এর আগে তিনি আসল ভ্যাকসিনের মোড়কের নকশা নিয়ে গবেষণা করেন। এরপর সেই আদলে নকল ভ্যাকসিন বানান।

এই নকল ভ্যাকসিনগুলো বিদেশেও পাচার করা হয়। তবে কোথায় সেগুলো পাঠানো হয়েছে, তা জানা যায়নি।

করোনার ভ্যাকসিন সংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাদের আটক করা হয়। বেইজিং নকল ভ্যাকসিন কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে।

ভ্যাকসিন নিয়ে জালিয়াতির ঘটনাগুলোর বেশির ভাগ সামনে আসে গত বছরের শেষ দিকে। তবে চলতি সপ্তাহে ঘটনাগুলো জানা গেছে বিস্তারিতভাবে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে ভ্যাকসিন হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল ভ্যাকসিনর ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই ভ্যাকসিনগুলো বিক্রি করা হয়েছিল।

নকল ভ্যাকসিনগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরো কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল ভ্যাকসিন সরবরাহ করে।

চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউরেটোরেট নকল ভ্যাকসিনের ঘটনায় পুলিশকে সহযোগিতা করতে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপনের আগেই ১০ কোটি ভ্যাকসিনের ডোজ আসবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। যদিও ওই সময় পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন। তবে কঠোর লকডাউন, করোনা পরীক্ষার মাধ্যমে চীনে মহামারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর