মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে হাজারো মানুষ ; সাংসদ কুদ্দুসকে পদচ্যুত করার দাবি আ’লীগ নেতাকর্মী ও চেয়ারম্যানদের

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কুদ্দুস হটাও এলাকা বাঁচাও। কুদ্দুসকে না বলুন। এমন সব ফেস্টুন হাতে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে মুহুর্তের মধ্যে জড়ো হন কয়েক হাজার নারী-পুরুষ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংসদ কুদ্দুসকে দল থেকে পদচ্যুত করার দাবি জানান আওয়ামীলীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এরআগেও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কলম বিরতি ও কালো ব্যাজ ধারণ করে ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। তাছাড়া উপজেলা ও পৌর আ’লীগের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মিরা। সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদ এসোসিয়েশন নাটোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ যোগ দেন। প্রথমে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে চাঁচকৈড় থেকে পৌরসভা পর্যন্ত দীর্ঘ ১ কিমি সড়কজুড়ে মানববন্ধন হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন এসোসিয়েশনের নেতারা।

এসময় হামলার শিকার উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, উপজেলার রায়পুর গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে আমাকে সালিশি বৈঠকে দুই পক্ষ আমন্ত্রণ জানিয়েছিল। তাদের সমস্যা সমাধানের জন্য সেখানে যাই। এসময় একদল মানুষ বলে ওঠে- এখানে কিসের সালিশ হচ্ছে, এমপি সাহেব তো এখনই বলে গেল এখানে সালিশ হবেনা। যে সালিশ করতে আসবে তাকে মেরে পুতে ফেলতে হবে। এই বলে একজন আমার ওপর আক্রমণ করে। আমি ছুটাছুটি করতে থাকি। সাংসদ কুদ্দুসের মদদে সবুর মিয়াসহ বেশ কয়েকজন আমাকে মারধর করেন। লোকজন টেনেহেচরে আমাকে গাড়িতে তুলে দেয়। একজন পুলিশ অফিসার আমার প্রাণ রক্ষায় আপ্রাণ চেষ্টা করেন।

গুরুদাসপুর পৌরসভার মেয়র উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী বলেন, পৌর নির্বাচনে নৌকার ভোট করায় সাংসদ কুদ্দুস উপজেলা চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত হয়। বিদ্রোহীর প্রার্থীর পক্ষ নিয়ে পরাজিত হয়ে সাংসদ এসব কর্মকান্ড চালাচ্ছেন। সেই রেষেই সন্ত্রাসী বাহিনী দিয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়েছে।

সমাবেশে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবিতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি লালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইসাহক আলী, সাধারণ সম্পাদক সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক, গুরুদাসপুর পৌর আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. জাহিদুল ইসলাম প্রমূখ।

জানা যায়, ৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে চেয়াম্যানের দুলাভাই আব্দুল মান্নান বাদি হয়ে সাংসদ সমর্থক ৯জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আসামিরা জামিনে মুক্ত আছেন। তবে উপজেলা চেয়ারম্যানসহ জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
নাটোর জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, তিনি এই ঘটনায় সম্পৃক্ত নন। তাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর