সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশ আ.লীগের সভাপতি আমজাদ, সা. সম্পাদক সঞ্জিত

প্রদীপ কর্মকার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ম,ম, আমজাদ হোসেন মিলন২০৫ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে সঞ্জিত কর্মকার ৩১০ ভোট পেয়ে পুনর্র্নিবাচিত হয়েছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। বিদায়ী সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্যও জনসংখ্যা বিষায়ক সম্পাদক, ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য,সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর