সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামারখন্দ উপজেলা আ’লীগের কাউন্সিলে সভাপতি সেলিম সা: সম্পাদক আনোয়ার নির্বাচিত

কে,এম আল আমিন :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি সেলিম ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় ত্রি- বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল হোসেন।

 

আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বেগম রোকেয়া সুলতানা, আওয়ামীলীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কামারখন্দ-সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, কাজিপুর -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা।

 

এছাড়াও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। পরিশেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সেলিম রেজা সভাপতি এবং আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর