মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনা মোকাবেলায় সাংবাদিকতায় সম্মাননা পেলেন নান্দাইল প্রেসক্লাবের আবু হানিফ সরকার

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ডেইলী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু হানিফ সরকার করোনা মোকাবেলায় সাংবাদিকতায় সম্মাননা পুরষ্কার পেয়েছেন। শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সম্মাননা পুরষ্কার গ্রহন করেন। করোনা মোকাবেলায় স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ভিডিও ডকুমেন্টশান দাখিল দৈনিক পত্রিকা/সাংবাদিক ক্যাটাগরীতে তাকে এই পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিকতায় তাঁর এই সম্মাননা পুরষ্কার কৃতিত্বলাভে নান্দাইল প্রেসক্লাবের পরিবার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর