মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সৎ ও মেহনতি মানুষের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের সেবক তৈরী করুন, প্রভু নয় : সজিব সরকার

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সজিব সরকার রতন বলেন, সৎ ও মেহনতি মানুষের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের সেবক তৈরী করুন, প্রভু নয়। ১৪ ফেব্রুয়ারি নিজেদের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাঙামাটি পৌর এলাকার ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। কমরেড রতন আরো বলেন ভোটের অধিকার না থাকলে নাগরিকদের স্বীকৃতি ও মর্যাদা থাকেনা। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান নিবার্চনী ব্যবস্থার আমুল পরিবর্তন করতে হলে জনগণের গণতান্ত্রিক নির্বাচন কমিশন অত্যান্ত জরুরী বলে জানান।

তিনি আজ ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে রির্জাভবাজার মহসিন কালোনী, পাথরঘাটা, এসপি অফিস এলাকা, মহিলা কলেজ এলাকা, উন্নয়ন বোর্ড এলাকা, পুলিশ লাইন এলাকা, পুরাতন বাস ষ্টেশন এলাকা, রায় বাহাদুর এলাকায় গণ সংযোগ, কল্যাণপুর বাজার ও দেবাশীষ নগর এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, কোদাল মার্কার মেয়র পদপ্রার্থী ও রাঙামাটি শহর (পৌর) কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান রানাসহ জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর