রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় গাঁজাসহ চার ব্যবসায়ী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রত্ন পুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রাম থেকে একই এলাকার সোহরাব সরদারের ছেলে সোহেল সরদার, মহিউদ্দিন সরদারের ছেলে মৃদুল সরদার, শহিদুল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার ও গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের ফজলে সেরনিয়াবাতের ছেলে মিরাজ সেরনিয়াবাতকে গাঁজা বিক্রির সময় মঙ্গলবার বিকেলে এসআই আলী হোসেন ও এসআই মনিরুজ্জামান গ্রেফতার করেন। এঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে,নং-৪। গ্রেফতারকৃতদের বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর