মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নাটোরে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সুরুজ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে ভয়াবহ আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই।

দুলু আরও বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের বিজয় খুবই সন্নিকটে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর