মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হিজাব পরিধানে বাধ্যবাধকতা প্রত্যাহার ইন্দোনেশিয়ার স্কুলে

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ায় স্কুল ছাত্রীদের হিজাব পরিধানের বাধ্যবাধ্যকতা তুলে নিয়েছে দেশটির সরকার। এর আগে মুসলিম-অমুসলিম সব স্কুল ছাত্রীদের হিজাব পরিধান বাধ্যতামূলক ছিল।

গত বুধবার (০৩ ফেব্রুয়ারি) সরকারি এ ফরমান জারি করা হয়। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার পাদাংয়ের একটি স্কুলের খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রী নাদিয়েম মাকারিম বলেন, ‘ধর্মীয় পোশাক পরা মানুষের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। স্কুল কর্তৃপক্ষ তা বাধ্যতামূলক করতে পারে না।’

হিজাব পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছে কর্মীরা। তারা বলেন, দেশের বিভিন্ন প্রদেশের স্কুলগুলোতে মুসলিম-অমুসলিম ছাত্রীদের হিজাব পরিধান বাধ্য করা হয়।

জাকার্তার মানবাধিকার সংস্থার জ্যেষ্ঠ গবেষণাকর্মী অ্যান্ড্রিয়েস হারসোনো বলেন, ‘ইন্দোনেশিয়ার নারীদের অধিকার সংরক্ষণে এ সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে।’

পুরো বিশ্বে ইন্দোনেশিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ হিসেবে পরিচিত। অবশ্য দেশটি আনুষ্ঠানিকভাবে ছয়টি ধর্মকে স্বীকৃতি দিয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর