মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে নিখোঁজ মা-মেয়ের সন্ধ্যান মেলেনি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শ্বশুড়বাড়ি থেকে রহস্যজনকভাবে মা ও মেয়ের নিখোঁজের ১১দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে নিখোঁজ গৃহবধূর বাবার পরিবারের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের।
শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের দিনমজুর মোফাজ্জেল হোসেন বেপারী জানান, তার কন্যা মুক্তা খানমকে (২৬) সামাজিকভাবে গৌরনদীর লক্ষণকাঠী গ্রামের বাবুল বেপারীর পুত্র কুয়েত প্রবাসী দীপু বেপারীর সাথে বিয়ে দেয়া হয়। বর্তমানে তাদের সংসারে সিমরান জাহান মাহি নামের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি (মোফাজ্জেল) আরও জানান, গত ২৭ জানুয়ারি মুক্তার শ্বশুড়বাড়ি থেকে জানানো হয় কন্যা (মাহি)সহ মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় ২৮ জানুয়ারি মুক্তার শ্বশুড় বাবুল বেপারী গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মেয়ে ও নাতীকে খুঁজে পেতে তিনি (মোফাজ্জেল) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর