মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগে যোগ দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আসমা আক্তার এবং বিএনপি নেতা ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ মনিরুজ্জামান।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দলটির আনুষ্ঠানিকভাবে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তারা। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির দুইজন কাউন্সিলর প্রার্থীর এই কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মাঝে নানা ধরণের গুঞ্জন সৃষ্টি হয়েছে। কাউন্সিলর হওয়ার জন্য দল পরিবর্তন কিনা এমন প্রশ্নও করেছেন অনেকে।

১৪ ফেব্রুয়ারি বাগেরহাট পৌরসভা নির্বাচন হবে। এই নির্বাচনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আসমা আক্তার চশমা প্রতীকে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘আমি বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার উপর কোন চাপ ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপি নেতা ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সীলর প্রার্থী শেখ মনিরুজ্জামান ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর