মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার আয়োজনে নগরীর অশ্বীনি কুমার টাউন হল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, সাংবাদিক শাহিন হাফিজ, শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক খায়রুল আলম রফিকের ওপর নির্যাতনকারী পুলিশী অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে সাংবাদিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদ করেন।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের জেরধরে সাংবাদিক খায়রুল আলম রফিককে ডিবি পুলিশের এসআই আকরাম হোসেন আটক করে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় ময়মনসিংহ আদালতে এসআই আকরামসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর