মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরের সন্তান এনছাব আলী ভুইয়া নিখোঁজ

সুজন কুমার,নাটোর :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার মৃত ইসমাইল ভূইয়ার ছেলে এনছাব আলী ভুইয়া (৬৫ ) গত ২ ফ্রেবুয়ারী থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এনছাব আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। নিখোঁজ ব্যক্তির নাতি আব্দুল্লাহ আল মামুন ২ ফেব্রুয়ারী সকালে নানাকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরের হাই কেয়ার হাসপাতালে নিয়ে যান। ডাক্তার দেখানো শেষে ঐদিনই সন্ধ্যা ৬ টায় নাটোর আসার বাস ধরার জন্য নানা নাতি আব্দুল্লাহপুর বাস ষ্টেশনে যায়। সেখান থেকেই নিখোঁজ হোন এনছাব আলী ভূইয়া। পরে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং কালো । উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। মুখে দাঁড়ি রয়েছে। নিখোঁজের সময় তার পরণে ছিল সাদা পাঞ্জাবী,সাদার উপর কালো চেকের প্যান্ট ছিল। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬০/২১) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ছেলে আলমগীর ভূইয়ার মুঠোফোন নম্বরে (০১৭২৫৪০০৫৪৫) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর