সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০ বছর মায়ের লাশ ফ্রিজে লুকিয়ে রাখে মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক:  
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নিজ বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কায় প্রায় দশ বছর মায়ের লাশ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন মেয়ে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশ ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে। শনিবার সংবাদটি প্রকাশ্যে আসে।

সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কায় ৪৮ বছর বয়সী ইউমি যোশিনো এই কাজ করেন। পুলিশ টোকিওর ওই অ্যাপার্টমেন্ট থেকে ইউমি যোশিনোকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানায়, ইউমি যোশিনো ১০ বছর ধরে তার মায়ের লাশটি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ফ্রিজে। সে তার মায়ের সঙ্গে এই বাড়িতে ভাগ করে থাকতো। তার মৃত্যুর পর বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কা থেকে লাশটি লুকিয়ে রেখেছিলেন তিনি।

মৃত্যুকালে মায়ের বয়স ৬০ বছর ছিল। কিন্তু যখন লাশটি উদ্ধার হয় তখন মায়ের বয়স ৭০ বছর বলে ধরে নেয়া হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর