মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রবিবারের হরতাল প্রত্যাহার করলেন: কাদের মির্জা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

 নোয়াখালী কোম্পানীগঞ্জে আগামী রবিবারের (৩১ জানুয়ারি) পূর্ব ঘোষিত হরতাল ও আগামী (২ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঢাকার সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের কাদের মির্জা।

শুক্রবার(২৯ জানুয়ারি) নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে আ’লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের কাদের মির্জা বলেন , আমাকে আমার দলের হাইকামান্ড নির্দেশ দিয়েছেন আগামী রোববার হরতাল প্রত্যাহার করার জন্য। আমি হাইকমান্ডের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আগামী ৩১ জানুয়ারী পূর্ব ঘোষিত রোববার হরতাল ও ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নিলাম।

কাদের মির্জা সংসদ সদস্য একরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তিনি নোয়াখালীর অপরাজনীতির হোতা, টেন্ডার বাণিজ্য, চাকুরী নিয়োগ বাণিজ্য করেন। তিনি লেখাপড়া করা ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আজকে নোয়াখালীতে অস্ত্রবাণিজ্য চলছে। কবিরহাট ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা, সেই এলাকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেয় একরাম চৌধুরী। কোন ক্ষমতা বলে সেই চেয়ারম্যান প্রার্থী দেয়? চেয়ারম্যান প্রার্থী দিবে ওবায়দুল কাদের। একরাম চেয়ারম্যানদেরকে টাকার বিনিময়ে প্রার্থীতা দিচ্ছে। এতে ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, আ’লীগ নেতা ও শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর