শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় স্বামী পরিত্যাক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় কাজলী খাতুন (১৮) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

জানা গেছে,গত দেড় বছর পূর্বে পাশ্ববর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের হুজুর আলীর ছেলে বুরুজ আলীর সাথে পারিবারিভাবে কাজলীর বিবাহ হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই কাজলী তার বাবার বাড়িতে থাকত। ঘটনার দিন সন্ধ্যায় কাজলী তার পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষ করে ছোট দুবোনকে নিয়ে নিজকক্ষে শুয়ে টেলিভিশন দেখছিল। রাত ১১টার দিকে বাবা-মা টেলিভিশনের শব্দ শুনে বন্ধ করার জন্য ডাকাডাকি শুরু করলে ছোট বোন জেগে উঠেই চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কাজলীর ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর