শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মেহেদী হাসান রানা, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার এবং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল এবং একই সাথে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

তবে, এ বহিষ্কারাদেশে কোন দুঃখ নেই বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারন সম্পাদক আরমান হোসেন। তিনি বলেন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রীড টাকাওয়ালা ও স্বাধীনতা বিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামীলীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় এমন বহিষ্কার হতে আমি হাজারবার রাজি আছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর