শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় সরকারি হালট কেটে পুকুর খননের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হালট কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের। ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল খানের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগটি করেছেন ওই ইউনিয়নের ২৬জন ব্যক্তি।

অভিযোগকারী গোবিন্দপুর গ্রামের হাজী মোঃ বাহেজ উদ্দিন ও আনিছুর রহমান জানান, সোহেল খান হালটের মাটি কেটে পুকুর খনন ও সেখান থেকে মাটি বিক্রি করায় চলাচলে গ্রামবাসী দুর্ভোগের শিকার হয়েছেন।

ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল মোমিন বলেন প্রাথমিক তদন্তে সরকারি হালটের মাটি কাটার প্রমাণ মিলেছে। তবে জরিপ করে দেখার জন্য উপজেলা ভুমি অফিসে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে সোহেল খান বলেন, হালট সংলগ্ন আমাদের পুরাতন পুকুরটি সংস্কার করা হচ্ছে। তাই কাজের সময় হালট ক্ষতি গ্রস্থ হয়ে থাকলে আমি তা নিজ খরচে ভরাট করে দেব।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এ ব্যাপারে গ্রামবাসীর একটি লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, সরকারি হালট কেটে পুকুর খনন করার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর