সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির পরিবর্তন প্রতিনিধি বাচ্চু ঢাকায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় যোগদান

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ঝালকাঠির দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু ঢাকায় ৩ দিন ব্যাপী সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় যোগদান করেছেন। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট  (এএল‌আরম) ২৬-২৮ জানুয়ারি তিন ব্যাপি এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ২৬ জানুয়ারি সকাল ৯-৫  টা ওয়াই ডব্লিউ সি এ, মোহাম্মদপুর ঢাকা কনফারেন্স রুমে প্রথম দিনে আলোচনায় অংশ গ্রহণ করেন এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট  (এএল‌আরম) নির্বাহী পরিচালক শামসুল হুদা, এল‌আরডি কর্মকর্তা সৈয়দা জুবাইদা ফাতেমা, ভূমি জরিপ অধিদপ্তর, ঢাকার সহকারী সেটেলমেন্ট  অফিসার জিল্লুর রহমান প্রমুখ।
কর্মশালায় “ভূমি, জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।
প্রথম দিনে আলোচ্য বিষয় ছিল খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালায় নারীর অধিকার, কৃষি জমি, জলাধার, নদী, পাহাড়, বনের জবর দখল ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি জরিপ, ভূমি জরিপকালীন সমস্যাসমূহ এবং সমাধানে জনসাধারণ ও সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা উপস্থাপন করা হয়েছে।কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সনদ প্রদান করা হবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর