মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী খুন ; সাতজনকে আসামী করে মামলা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী তানিয়া (২২) কে হত্যার অভিযোগ এনে মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। তানিয়া খাতুনের মা সেলিনা বেগম বাদী হয়ে সাতজনকে বিবাদী করে মামলাটি দায়ের করেছেন । মডেল থানা সুত্রে, উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিষপুর গ্রামের জালাল ভূইয়ার ছেলে আজিজুল ভুইয়ার স্ত্রী তানিয়াকে গত সোমবার (২৫ জানুয়ারি) রাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক এ মামলার তদন্তকারী মোশারফ হোসেন জানান, প্রায় তিন বছর আগে উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মাসুদ সরকারের মেয়ে তানিয়ার সঙ্গে আজিজুল ভুইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আজিজুল ভুইয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে। তার স্ত্রী তানিয়া এতে বাঁধা দেওয়ায় বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার রাতে তানিয়ার স্বামী আজিজুল ভুইয়া তার স্বজনদের নিয়ে নিজের শোবার ঘরে তানিয়াকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। এদিকে হত্যাকান্ডের পর পরই তানিয়ার স্বামী ও তার পরিবারের অন্যরা বাড়ী ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। মডেল থানায় স্বামী আজিজুল ভুইয়াসহ ৭ জনকে বিবাদী করে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারের জোরালো চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর