মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে-দুলু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোরঃ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করা হয়েছে। রোববার ২৪ জানুয়ারি দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুলু বলেন, ওয়ান-ইলেভেনের সরকার ও শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করেছেন। এরই অংশ হিসেবে তারা আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করেছেন। অথচ রাজনীতির বাইরে ছিলেন কোকো। কোকো রাজনীতির নির্মম শিকার। কোকোকে ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়।

 

ওই শারীরিক নির্যাতনের ধকল থেকে তিনি আর সেরে উঠতে পারেননি। পরবর্তীতে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি। দুলু আরো বলেন, আমরা এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছি। দেশের মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণতন্ত্র পূনরুদ্ধার করে সকল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। জেলা বিএনপির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, রহিম নেওয়াজ, বিএনপি নেতা রফিক মাষ্টার,নজরুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর