মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে ১৬০ টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ টি ইউনিয়নের ১৬০ টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় নাটোরের বড়াইগ্রামে নিজ নির্বাচনী এলাকার সুবিধাভোগী ১৬০ টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,বনপড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে একক গৃহ প্রদান করা হয়। শনিবার গণভবন থেকে সারাদেশে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর