মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোর দারুস সালাম মাদরাসায় “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন”

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মোল্লা মোঃএম এ রানা নাটোর জেলা প্রতিনিধি :

শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে দারুস সালাম মাদরাসায় অনুষ্ঠিত হলো ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ বা রক্তের গ্রুপ পরীক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মসূচি। দারুস সালাম মাদরাসার পৃষ্ঠপোষকতায় খেদমতে খলক ফাউন্ডেশন নাটোর জেলা শাখার সহযোগিতায় এ ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক ছাত্র শিক্ষক ও মহল্লাবাসীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের স্বাগত বক্তব্য করেন “খেদমতে খলক ফাউন্ডেশন” রাজশাহী বিভাগীয় প্রধান মাওলানা রফিকুল তিনি বলেন” গণসচেতনতা মানে সবার কাছে সচেতনতা পৌঁছে দেয়া। রক্তদান নিয়ে সেই গণসচেতনতা সৃষ্টিতে, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে ‘ ‘খেদমতে খলক ফাউন্ডেশন’ অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাহবুবুর রহমান। তিনি বলেন ‘রক্তদান-রক্তগ্রহণের জন্য রক্তের গ্রুপ জানা আবশ্যক।

 

এই কথাকে মাথায় রেখে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজ হাতে নিয়েছি মানুষকে সচেতন করতে। আমরা চাই এলাকার সবাই নিজ নিজ রক্তের গ্রুপ জানুক এবং একে অন্যের বিপদে এগিয়ে আসুক রক্তদানের মাধ্যমে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও তরুণ বক্তা হাফেজ মাহবুবুর রহমান মাহতাবী। আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের নাটোর জেলা প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শাওন মিয়াজি, সদস্য, কবির হোসাইন, রোহানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর