মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আট পেরিয়ে নয়ে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) এ কে এম আতিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি শারমিন হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, সংবিধানে সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের এমন একটি অংশ যেটি নিশ্চিত করার জন্য সরকার বা রাষ্ট্র বাধ্য এবং সেটি যদি তারা না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে রাষ্ট্রকে বাধ্য করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাক-স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতাকে মানতেন ও শ্রদ্ধা করতেন এবং  এজন্য তিনি সংবিধানে এ বিষয়টিকে অর্ন্তভূক্ত করেছিলেন। এছাড়াও এসময় উপস্থিত ব্যক্তিবর্গ এশিয়ান টিভি’র ও জেলা প্রতিনিধি শারমিন হাসানের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর