মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প‚র্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প‚র্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় সম্মেলনের ১৩ মাস পর ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প‚র্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমš^য়ক আলহাজ্ব আমীর হোসেন আমু এমপি।

নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় কেন্দ্র অনুমোদিত প‚র্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে পরিচিতি সভায় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর সন্মেলনে সভাপতি পদে সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭৫ সদস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।

গত ১ জানুয়ারি নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ঠ প‚র্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর