মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাংলাদেশের জন্য সব চেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জাতির সমস্ত স্বপ্নকে ধুলিস্যাৎ করে  উন্নয়নের নামে মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দিচ্ছে তারা। ভ্যাকসিন নিয়ে মেগা লুটপাট চলছে। ইভিএমের ভোট গ্রহণ নিয়ে আবারো সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের জন্য সব চেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২শত টাকার  মেশিন কিনেছে ৩৬ শত টাকায়, প্রতিটা জিনিস দুইগুন তিনগুণ দামের কিনেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে  সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সমালোচনা করে ফকরুল বলেন, ফকরুদ্দিন মইনুদ্দিনকে সাথে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে একক ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়।

ফকরুল দেশের মানুষকে গণঐক্যে তৈরী করার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে ঐক্যবদ্ধ ভাবে গণঐক্যের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে নিরপেক্ষ অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে। এইসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।বাইট- মির্জা ফখরুল ইসলাম আলমগীর,মহাসচিব বিএনপি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর