সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া মহড়া গ্রামের রবিবার রাতে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।

বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, আলু ব্যবসায়ী জিয়া সরদার বোয়ালিয়া বাজারে দোকান বন্ধ করে রাত ৯ টার দিকে বাড়ি যাওয়ার পথে বোয়ালিয়ার ৪ মাথার মোড়ে ছিনতাইকারীরা জিয়ার পথ রোধ করে গলায় গামছা পেচিয়ে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে । ছিনতাই করে যাওয়ার সময় জিয়া ইমন নামের এক ছিনতাইকারীকে ঝাপ্টে ধরে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ইমনকে আটক করে । এ সময় বাকি ৩ জন পালিয়ে যায় ।

পরে এলাকাবাসী রাতেই ইমনকে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুল হাসান নান্নুর কাছে জমা দেয় । চেয়ারম্যান সোমবার সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে । পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বাকি ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে । ছিনতাইকারী হলেন-উপজেলার বোয়ালিয়া পাগলা গ্রামের- আক্তার হোসেনে ছেলে ইমন (২৫), চক চৌবিলা গ্রামের-মোক্তার হোসেনের ছেলে মুন (২১), বোয়ালিয়া চান্দারপাড়া গ্রামের-সানোয়ার হেসেনের ছেলে সাকিল(২৮) ও বোয়ালিয়া পাগলা গ্রামের – মুকুল হোসেনের ছেলে অনিক(২৬) । এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান ছিনতাইকারী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর