সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেলানিয়া ট্রাম্পের খোঁজ মিলছে না

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বেশ কয়েক দিন থেকে খোঁজ মিলছে না। সর্বশেষ ১ জানুয়ারি তাকে প্রকাশ্যে দেখা গেছে। খবর মিররের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা যেদিন হামলা চালান, সেদিন ট্রাম্প পরিবারের প্রায় সব সদস্যকে দেখা গেলেও মেলানিয়ার কোনো খোঁজ ছিল না। বছরের প্রথম দিন সর্বশেষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।

গত বুধবার ক্যাপিটল হিলে হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দিন রিপাবলিকান জাতীয় কমিটির সদর দফতরে একটি পাইপ বোমাও পাওয়া যায়।

ট্রাম্প সমর্থকরা রাস্তায় নামার সাথে সাথে এক হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল। সেদিন এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বুধবার পার্লামেন্ট ভবনে হামলার আগে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সময় ট্রাম্প পরিবারের অনেকের উদযাপন করার একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে, সেখানে মেলানিয়ার উপস্থিতি চোখে পড়েনি কারও।

সেই থেকে ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘যাই হোক, মেলানিয়া কোথায়, এখনো কি নিখোঁজ?’

আরেকজন ওই ভিডিওতে এভাবে মন্তব্য করেছেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ মেলানিয়া। তিনি কোথায় গেছেন?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর