মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুম করার হুমকিতে সাংবাদিক মহলে ক্ষোভ ; হুমকিদাতাকে গ্রেফতারের দাবি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

“জনৈক শিল্পপতির নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত” শিরোনামে নিউজ প্রকাশ করায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকি দিয়েছে আদনান নামে এক যুবক। হৃদয় নামের এক সাংবাদিকের ফেসবুক ম্যাসেঞ্জারে গত শুক্রবার এ হুমকি দেওয়া হয়। হুমকিতে উল্ল্যেখ করা হয় “স্কয়ারের বিরুদ্ধে লেগো না আল্লাহর কসম গায়েব হয়ে যাবা” তোমার মোবারক বিশ্বাসকে আমরা পাবনায় একদিন রাখব না ইনশাল্লাহ কথা দিলাম মিলায়ে রাখিও। এমন হুমকি দেওয়ার পর পাবনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়ে। হুমকির পর থেকে মোবারক বিশ্বাস নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

হুমকির বিষয়ে মোবারক বিশ্বাস, মোবাইল ফোনে পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খানকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকির বিষয়ে পাবনার সাংবাদিক সমাজ ফুসে উঠেছে। তারা অবিবলম্বে হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান। এদিকে বিএমএসএফ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ মোবারক বিশ্বাসকে হুমকি প্রদানে তারা ক্ষোভে ফেটে পড়েন। পাবনার একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট রণেশ মৈত্র ফেসবুকে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকি দাতাদের আইনের আওতায় আনার আহবান জানান।

 

এদিকে সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকি প্রদান করায় বেড়া উপজেলা প্রেসক্লাব, ভাঙ্গুরা উপজেলা প্রেসক্লাব ও সুজানগর উপজেলা প্রেসক্লাব, চাটমোহর অনলাইন প্রেসক্লাব, চাটমোহর রিপোটার্স ইউনিটি, ঈশ্বরদী রিপোটার্স ইউনিটি, হান্ডিয়াল প্রেসক্লাব ও পাবনা জেলা ক্রাইম রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, জেলা কমিটির সাধারণ সম্পাদক, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্রের নিজস্ব সংবাদদাতা এবং সিএনএন বিডি’র বিশেষ প্রতিনিধি মোঃ মোবারক বিশ্বাসকে হুমকির ঘটনায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তারা হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তা না হলে আগামীতে ঢাকাসহ সারা বাংলাদেশে একযোগে আন্দোলনের কর্মসুচী ঘোষনা করার কথা উল্ল্যেখ করেন। মোবারক বিশ্বাসকে গুম করার হুমকির প্রতিবাদে আগামীকাল সকালে বিএমএসএফ পাবনা জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা ডেকেছে জেলা নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় পরবর্তি কর্মসুচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর