সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়াল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

 

সংবাদ ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ৮৪ লাখ ৯৯ হাজার আটশ ৬৮ জন এবং মারা গেছে ১৯ লাখ ছয় হাজার ছয়শ ৯৩ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ছয় কোটি ৩৬ লাখ ১০ হাজার ছয়শ ৮৬ জন। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৯ লাখ ৮২ হাজার চারশ ৮৪ জন।

আক্রান্তদের মধ্যে ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল এবং গুরুতর অবস্থায় রয়েছে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ রোগী। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার তিন শতাংশ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

তার মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং ভারতে এক শতাংশ হলেও ফ্রান্সে তা ২৫ শতাংশ। করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে গেছে এক কোটি ৩১ লক্ষাধিক এবং ভারতে তা কোটির উপরে।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর