বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার করল ভাঙ্গুড়া থানা পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় চুরি হওয়ার ১ ঘন্টার মধ্যে বাজাজ ডিসকভার ১২৫ সিসি মটর সাইকেল উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । মোবাইল ফোনের মাধ্যমে মটর সাইকেল হারানোর অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দান দীঘি বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে এ মটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় বোরাক গাড়িসহ ড্রাইভার সাদেক আলী(২০) নামের একজনকে আটক করা হয় এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যপারে থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভুগী।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে মটর সাইকেলটির মালিক আলহাজ্ব মো.আব্দুল মালেক নান্নু খানমরিচ ইউনিয়নের গোপাল পুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে ঐ গ্রামের হয়রতের বাড়ির নিচে রাস্তায় গাড়িটি তালা দিয়ে রেখে মসজিদের জালসা শোনার জন্য একটু দূরে যায়। কিন্তু সাড়ে ৬টার দিকে আবার গাড়ির নিকট ফিরে এসে আর গাড়িটি সেই স্থানে দেখতে পান নি। বিষয়টি নিয়ে এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে আবগত করেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই মো. রমজান আলী সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ময়দান দীঘি বাজার এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজাজ ডিসকভার ১২৫ সিসি মটর সাইকেলটি উদ্ধার করেন। এসময় মটর সাইকেলটি ও বোরাক গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল । এসময় ড্রাইভার সাদেক আলীকে আটক করলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে, সাদেক আলী খানমরিচ ইউনিয়নের পূর্ব রাম নগর গ্রামের জাহের আলীর ছেলে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানা ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, মটর সাইকেল চুরি হওয়ার বিষয়ে বুধবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অপর একজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর