রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা হাজারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:
মহানগর পুলিশের একটি চৌকস দল সিলেটের খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ আব্দুর রহিম হাজারী (৩৮) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার মৃত সোলেমান হাজারীর (মেম্বার) ছেলে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। সোমবার (৪ জানুয়ারি) রাতে খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর