মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা, পৌর ও জি.এ কলেজ ছাত্রলীগ। সোমবার বিকেল ৪টায় একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সিংড়ার ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া জিএ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি, সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ জয় প্রমুখ। এদিকে ছাত্রলীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্যে বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালি ও স্বাধীনতার ইতিহাস।

 

এদেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন রয়েছে এবং মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান, জাতির জনক বঙ্গবন্ধু তার বক্তব্যে মধ্য দিয়ে বলে গেছেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অধিষ্ঠিত করতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে যারা ছাত্রলীগের কর্মী আগামীতে তারাই আওয়ামী লীগে নেতৃত্ব দিচ্ছেন। আজকে বাংলাদেশে জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন সকলেই ছাত্র প্রতিনিধি হয়ে এই অবস্থানে এসেছেন বলে জানান প্রতিমন্ত্রী পলক।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর