বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় ভাসুর কর্তৃক ধর্ষিত অত:পর বিষপানে আত্নহত্যা \ ধর্ষক ভাসুর গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার কাকমারী বেরিবাধ গ্রামের স্বপন হোসেনের স্ত্রী রত্না খাতুন(২০)কে ভাসুর রঞ্জু কর্তৃক ধর্ষণ করে। এঘটনায় রত্না খাতুন সবার অজান্তে বিষপান করলে গত সোমবরা দিবাগত রাতে পাবনা সদর হাসপাতালে সে মারা যায়। এবিষয়ে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-০১।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা মাজপাড়া ইউনিয়নের কাকমারী গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে স্বপন এর সাথে বিয়ে হয় কুমার গাড়ী গ্রামের হানিফ হোসেনের মেয়ে রত্না খাতুনের। বিয়ের পর থেকে রত্না খাতুনের ওপর স্বপনের বড় ভাই রঞ্জু (ভাসুর) মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষণ করেন।

রত্না খাতুন লোক লজ্জার ভয়ে কাউকে না জানিয়ে অভিমানে সম্প্রতি বিষপান করলে প্রথমে তাকে মুলাডুলি একটি ক্লিনিকে ভর্তি করেন স্বপনের পরিবার। তার অবস্থা অবনতি ঘটলে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে রত্না খাতুনকে স্থানান্তর করা হয়। ওইদিন রাতে কোন এক সময়ে রত্না খাতুনের মৃত্যু ঘটে। এঘটনায় ভাসুর রঞ্জুকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরন করেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর