সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় গণতন্ত্রের বিজয় দিবসে আওয়ামী লীগের সমাবেশ ও আনন্দ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল হয়েছে। বিকেল চারটায় পৌর শহরের এইচ টি ইমাম পৌর মুক্ত মঞ্চে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

 

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল কাদির রুমি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী মোঃ আমিরুল ইসলাম আরজু, উপজেলা যুব লীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ আল মাহমুদ সরকার প্রমুখ। এ সমাবেশ শেষে পৌর শহরের আনন্দ মিছিল হয়। এ মিছিলটি এক পর্যায়ে পৌর নির্বাচনে নৌকার প্রচার মিছিলের রূপ নেয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর