সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবারও আ’ লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ড. মিঠুন মোস্তাফিজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ড. মিঠুন মোস্তাফিজ। রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৫৫ সদস্যের এই উপ-কমিটি অনুমোদন দেন।

বিশিষ্ট কৃষিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মির্জা জলিলকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিকে সদস্য সচিব করে সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০১৯-২০২১ মেয়াদে কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

এর আগেও কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন ড. মিঠুন মোস্তাফিজ। বাংলাদেশ আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা (সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া) উপ-কমিটিরও সদস্য ছিলেন তিনি। ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের মনোনয়ন প্রার্থী। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভলপমেন্ট- আইসিএসডি, অস্ট্রেলিয়া- এর ভাইস-প্রেসিডেন্ট ড. মিঠুন মোস্তাফিজ নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এনআইইউ (ইউএসএ)- এর ভিজিটিং প্রফেসর এবং ইসলামী বিশ^বিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের চেয়ারম্যান।

একই প্রতিষ্ঠানের ‘বঙ্গবন্ধু পরিষদ ‘ ও বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরামের সদস্য তিনি। ইউনাইটেড নেশনস জার্নালিস্ট ইন্টার গভমেন্টাল অর্গানাইজেশন- ইউএনজেআইজিও’র সদস্য ড. মোস্তাফিজ এমনেস্টি ইন্টারন্যাশনালেরও একজন সিনিয়র সদস্য এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউনাইটেড নেশনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন- ইউএনডব্লিউএফ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ।

জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বহুল পরিচিত ড. মিঠুন মোস্তাফিজ দেশের বেসরকারি টেলিভিশন ও এফএম রেডিও গুলোর সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (এনবিএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খড়খড়িয়া-বিনোদপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. আজিজুর রহমানের জেষ্ঠ্যপুত্র তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর