মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জলঢাকার স্কাউটার রমানাথ “মেডেল অব মেরিট” সন্মাননায় ভূষিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরুপ স্কাউটসের মেডেল অব মেরিট সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন উপজেলা স্কাউটস এর কাব লিডার রমানাথ রায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী  ১৭৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষে এ সম্মাননা রমানাথ রায়ের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মাহবুব হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো: ইসতিয়াক ভুঁইয়া, কোর্স লিডার কোহিনুর ইসলাম, জেলা স্কাউটের কমিশনার বিনয় কুমার রায়, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী রাজু ও উপজেলা স্কাউটস সম্পাদক  মর্তুজা ইসলাম প্রমূখ।
সম্মাননা অ্যাওয়ার্ড পেয়ে রমানাথ রায় বলেন, শিক্ষার্থীদের নৈতিক গুনাবলী সম্পন্ন করতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। তাই তিনি সকল অভিভাবককে সন্তানদের পড়ালেখার পাশাপাশি স্কাউট আন্দোলনে যুক্ত করার আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর