সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে বাহরাইন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের প্রধান) শায়খা রানা বিনতে ঈসা আল খালিফা। বুধবার দেশটির রাজধানী মানামায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর বিস্তার রোধে বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং এ সময় সাধারণ ক্ষমা ঘোষণা করায় রাষ্ট্রদূত বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। করোনার আগে দেশে গিয়ে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া প্রবাসীদের বাহরাইনে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে শায়খা রানা একটি তালিকা দেয়ার অনুরোধ জানান এবং এ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফলপ্রসূ সিদ্ধান্তের আশ্বাস দেন। রাষ্ট্রদূত বাহরাইন সুন্নি ওয়াকফের অধীনস্থ বাংলাদেশি মুয়াজ্জিনদের ভিসা নবায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান।

ড. নজরুল বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্তকর্মী নতুন ভিসায় নিয়োগের অনুরোধ করলে শায়খা রানা বাহরাইনের বাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা ও সুনামের কথা উল্লেখ করেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। দক্ষতার গুণগতমান মূল্যায়নে দুই দেশের যৌথ একটি মেকানিজম প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এ ছাড়া রাষ্ট্রদূত বাহরাইনে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যাপারে তার কর্মপরিকল্পনা তুলে ধরে সহযোগিতার কামনা করেন। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে রাষ্ট্রদূত ১০ বছর মেয়াদি কৌশলপত্রের বিষয়ে অবহিত করলে শায়খা রানা তাতে আগ্রহ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত দুই দেশের নাগরিকদের মধ্যে অধিকতর যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রস্তাব করেন। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসকে নিজস্ব জমি বরাদ্দ দেয়ার বিষয়টি বাহরাইন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে শায়খা রানা অবহিত করেন। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশে বাহরাইনের দূতাবাস স্থাপনেরও আহ্বান জানান। এ ছাড়া ড. নজরুল আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিপক্ষে সমর্থন ও ওআইসির ফান্ডে অর্থায়নের বিষয়টি উল্লেখ করলে আন্ডার সেক্রেটারি রানা বিনতে ঈসা রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে বাহরাইন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান। এ ছাড়া আগামী ১০ জানুয়ারি (বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস) দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনের আমন্ত্রণ জানালে রানা বিনতে ঈসা তা সাদরে গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর