মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বসতভিটা নিয়ে বিরোধে পিতা পুত্রকে হত্যার হুমকির অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বসতভিটার বিরোধকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে শাজাহান প্রামানিকের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়,শাজাহান(৫০) দীর্ঘদিন ধরে তার নিজের মালিকানাধীন বসতভিটার খোলা জায়গায় কিছু সবজির গাছ ও রস জ্বালানো চুলায় গুড় তৈরি করে তিনি সংসার চালায়। বসতভিটা বিষয়ে কখনো কারো সাথে কোনো প্রকার বিরোধ ছিল না। সোমবার সন্ধা সাড়ে ৫ টায় হঠাৎ জিয়ারুল ইসলাম(৪৫) সঙ্গীয় ক্যাডারদের নিয়ে শাজাহানকে ডেকে তার কাছে খোলার জায়গায় পাবে বলে দাবি জানায়।

 

পরে শাজাহানের দুই ছেলে বিষয়টি সমাধানের জন্য জায়গার পরিমাপ করতে স্থানীয় আমিন আনতে বলে। কিন্তু জিয়া তাতে অস্বীকৃতি জানায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে জোরপূর্বক জিয়ার সঙ্গীয় রফিকুল,বাবুল সহ ৭/৮ জন শাজাহানের খোলায় লাগানো বিভিন্ন প্রজাতির সবজির গাছ কর্তন ও রস জ্বালানো চুলা ভাংচুর করে এবং শাজাহান ও তার দুই পুত্র সিদ্দিক(৩৩) ও ইদ্রিস(২২)কে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় শাজাহান প্রামানিক ৪ জনকে আসামি করে সিংড়া থানায় একটি অভিযোগ করেছে। শাজাহানের ছেলে ইদ্রিস জানায়, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। জিয়ারুল অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কাউকে হত্যার হুমকি দেয়নি।শাজাহান সম্পর্কে আমার চাচা ওয়ারিশ সূত্রে আমি ১ শতাংশ জায়গা দখল নিয়েছি। সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান,অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর