সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী আজাদ হোসেনের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

উৎসবমুখর পরিবেশে বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান কালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হেলাল সরকার, যুগ্ন আহবায়ক আজিজুর রহমান মানু, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, উল্লাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন। এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের জনগণ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ত্যাগী নেতা আজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপি সমর্থকেরা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের মাঝে যেন নির্বাচনের নতুন আমেজ বিরাজ করছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর