মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষ নিহত ৪ ; আহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়ায় শুক্রবার (১৮ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ফরিদপুর-ভেড়ামারা সড়কে ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও এক জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার চরভাঙ্গুড়া পুর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন(১৮) ও ইমন হোসেন(১২) এবং শফিউর রহমানের মেয়ে ছুম্মা খাতুন(১২) ঘটনা স্থলেই মারা যায় ও সুলতান আলীর স্ত্রী নূপুর খাতুন (২৮) কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্নতে খাৎনার দাওয়াতে একই পরিবারের পাঁচ ব্যক্তি অটোরিক্সা যোগে উপজেলার হাটগ্রামে যাওয়ার পথে ভেড়ামাড়া টিকটিকি মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে (মেট্রো- ট ২০৪১২৮)। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর