সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ করোনায় আক্রান্ত বলে জানিয়েছে তার অফিসের কর্মকর্তারা। এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্যালেস। বিবৃতিতে বলা হয়, ৪২ বছর বয়সী ম্যাখোঁর শরীরে করোনার লক্ষণ দেখা গেলে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আগামী সাতদিন আইসোলশেন থাকবেন তিনি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, দেশ পরিচালনার জন্য ম্যাখোঁ এখনো দায়িত্বে আছেন। আইসোলেশনে থেকেই তিনি সব কাজ করবেন। কীভাবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ে ম্যাখোঁ যাদের সংস্পর্শে ছিলেন তাদের খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তাঁর অফিস কর্মকর্তারা।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্সও (৫৫) আইসোলেশনে রয়েছেন। তিনি বৃহস্পতিবার সিনেটে সরকারের কোভিড টিকা নীতি প্রবর্তন করার জন্য উপস্থিত ছিলেন। তার পরিবর্তে এখন দেশটির স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভারান দায়িত্ব পালন করছেন।

করোনা মোকাবিলায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মহামারি শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে এ পর্যন্ত ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর