মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নামের সংগঠনের যাত্রা শুরু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের একদল তরুন-প্রবীণ কবি,লেখক ও সাহিত্য প্রেমীদের নিয়ে শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নামের সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মহিষমারী উচ্চ বিদ্যালয় হলরুমে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সাহিত্য সংগঠনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও চয়েন বার্তার সম্পাদক মোল্লা মোঃ এমরান আলী রানা।

 

মহিষমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মকলেছুর রহমানের সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আনন্দ টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক সৌরভ সোহরাব,মহিষমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম,চামারী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি রবিউল করিম রবি ,প্রকৌশলী সুব্রত কুমার মোহন্ত,মহসিন কবির রোশান,হিলফুলফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ,কবি মহসিন কবির রোশান সহ অন্যরা।

 

আলোচনা সভার আগে শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মকলেছুর রহমান,সহসভাপতি শাখাওয়াত হোসেন রান্টু,সাধারণ সম্পাদক মহসিন কবির রোশান,সহ সাধারণ সম্পাদক সাহাদুদ হাসান,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং সাহিত্য সম্পাদক সেলিম আহমেদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন রাজু আহমেদ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর