বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

দুবলিয়ায় পেঁয়াজ ক্ষেতের দানা নষ্টের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক দুলাল উদ্দিন মোল্লার পেঁয়াজের দানা নষ্টের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পাবনা সদর থানায় কৃষক দুলাল উদ্দিন মোল্লা বাদী হয়ে আট জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫ তারিখ ১১/১২/২০২০। এ বিষয়ে দুলাল উদ্দিন মোল্লা জানান, গোহাইলবাড়ী গ্রামের জানিক মোল্লা (৪৫) সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৯-১২-২০২০ সন্ধ্যা ৭ টার দিকে অজ্ঞাতনামা ৫/৭ জন পশ্চিম চরতারাপুরে দুলাল উদ্দিন মোল্লার ক্ষেতের পেঁয়াজের দানা নষ্ট করে দিয়েছে।

 

দুলাল উদ্দিন আরো জানান, জানিক মোল্লারা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি আমার পেঁয়াজের দানা যারা নষ্ট করেছে তারা আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী অফিসার পাবনা সদর থানার এস.আই মোঃ মনোয়ার এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর