সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৬ দিনে মনোনয়ন ফরম তুলেছেন ৩৪ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে রোববার অবধি কাউন্সিলর পদে মোট ৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে ২৫ জন মনোনয়ন ফরম তুলেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে আরো জানা যায়, মনোনয়ন ফরম বিতরণ শুরু থেকে আজ রোববার পর্যন্ত পৌরসভার সংরক্ষিত তিনটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের তিন জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

এছাড়া সাধারণ ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ১ জন, ৫ নং ওয়ার্ডে ৪ জন, ৬ নং ওয়ার্ডে ২ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ৪ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ মনোনয়ন ফরম তুলেছেন। পৌরসভার ৪ নং ওয়ার্ডে আজ রোববার অফিস চলাকালিন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২০ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বলে জানানো হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর